বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুশ্চিতায় আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ জেলায় তামিম রহমান তিনা (২২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় নিজ কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তিনা নগরীর পশ্চিম নীলকন্ঠ এলাকার বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনা আগে থেকে ঘুম থেকে দেরিতে উঠতেন। শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায়, তাকে ডাকাডাকি করে পরিবারের লোকজন। এতে কোন ধরনের সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে ঢুকে দেখতে পায়, তিনা ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে।

তার রুমে একটি সুসাইড নোট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। তিনারা দুই ভাই, তিন বোন। ভাইয়েরা সংসার চালাতেন। তিনা এবার সমাজ কল্যাণ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশি করেছে। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.