ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

শিক্ষাবার্তা ডেস্কঃ ফ্রান্সের সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজ শহরে একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে পঞ্চাশোর্ধ্ব নারী শিক্ষক নিহত হয়েছেন। খবর: এএফপি’র।

আজ বুধবার সকালে শ্রেণিকক্ষে শিক্ষককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় ক্লাসে পাঠদান করছিলেন স্প্যানিশ ওই শিক্ষক। এমন সময় শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে হামলা চালায়, জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শিক্ষক।

হামলাকারী শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

ফরাসি শিক্ষামন্ত্রী সেইন্ট-জ্যাঁ-দ্য-লুজের রওনা দিয়ে পথে রয়েছেন বলে জানায় বিবিসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.