সুভাষ বিশ্বাস, নীলফামার:
নীলফামারী ডোমারে দুই ছাত্রের সাইকেল চালানো কে কেন্দ্র করে ৫ম শ্রেণির অসুস্থ ছাত্রের বুকে লাথি মারলো উপজেলা কৃষি কর্মকর্তা। আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাহাদ আহমেদ মৃন্ময় সাথে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম আহমেদের খেলার মাঠে সাইকেল চালানো কে কেন্দ্র করে ঝগড়া বাধে। এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে হাতা হাতির ঘটনাও ঘটে।
বিষয়টি উপজেলা কৃষি অফিসার মোঃ আনিছুজ্জামান এর স্ত্রী মৃন্ময়ের মা তাদের কোয়াটারের জানালা দিয়ে দেখতে পেয়ে মাঠে গিয়ে সিয়ামকে মারধর করে টেনে হেচরে তাদের কোয়াটারের দিকে নিয়ে আসে। এক পর্যায়ে তিনি তার স্বামী কৃষি অফিসারকে ফোন দিলে কৃষি অফিসার, অফিস থেকে উত্তেজিত হয়ে কোয়াটারের সামনে এসে পঞ্চম শ্রেণির ছাত্র সিয়ামকে মারধর ও তার বুকে লাথি মারে।
এ সময় মাঠে থাকা অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সিয়ামকে বাঁচাতে চাইলে কৃষি অফিসার তাদের গায়েও হাত তুলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা বলেন, শিশুটি গায়ে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিয়াম পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মোফাজ্জল হোসেন মোফার ছেলে। আহত শিশুটির মা স্বপ্না আক্তার জানান, তার ছেলে সিয়াম দীর্ঘদিন থেকে অসুস্থ। তার খাদ্যনালি চিকন হয়ে যাচ্ছে। ৫ম শ্রেণিতে পরলেও অসুস্থ থাকার কারণে তাকে খৎনা দেওয়া যায়নি। অপারেশনে জন্য দ্রুত ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, আমার ছেলে ভুল করলেও তিনি আমাকে জানাতে পারতেন। আমি তাকে শাসন করতাম। কিন্তু তিনি এসে আমার অসুস্থ ছেলের বুকে লাথি মারেন। একজন দায়িত্বশীল অফিসার হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করেন।
সোমবার বিকালে ডোমার উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে ঘটনাটি ঘটে। ঘটনার জের ধরে সন্ধ্যায় মোফাজ্জল হোসেন মাঠে থাকা প্রত্যক্ষদর্শীদের নিয়ে উপজেলা পরিষদ কৃষি অফিসারের কার্যালয়ে যান এবং কৃষি অফিসারের কাছে তার ছেলেকে মারধরের কারণ জানাতে চাইলে উভয়ে তর্ক বির্তকে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনা¯’লে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ এ সময় সিয়ামের বাবা মোফাকে আটক করে।
ওইদিন রাতে কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান বাদী হয়ে সরকারী কাজে বাধা, অফিসে ঢুকে কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে থানায় মামলা ৬ জনের নামে মামলা করেন ও অজ্ঞাত আসামী দেখানো হয়। মামলা নং- ৬, তাং-২১/০৬/২০২২। ওই মামলায় মোফাজ্জল হোসেন ও সৌরভ নামে দুই জনকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করেন পুলিশ।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিষয়টি জানার জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া এটি ডোমার উপজেলা পরিষদের বিষয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম জানান, সোমবার সন্ধ্যায় অফিসে এসে কিছু লোক হামলা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
