নিজস্ব প্রতিনিধি।।
আজ শনিবার ২৮ শে সেপ্টেম্বর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সকাল ১০ টায় শুরু হয়ে ৪ টা পর্যন্ত চলে। স্কুল শাখায় শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ ফয়সল শামীম নির্বাচিত হন। মোঃ ফয়সল শামীম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার হাজরা পায় ৪৯ ভোট আর মোঃ মুক্তার হোসেন পায় ২৮ ভোট।
কলেজ শাখায় আ.ন. ম. শামসুল আলম ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল পায় ১৯ ভোট। সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন নাসিমা চাঁদনী।
এক প্রতিক্রিয়ায় শিক্ষক প্রতিনিধি মোঃ ফয়সল শামীম বলেন, এই জয় সাধারণ শিক্ষকদের ,এই জয় আত্মমর্যাদার। তিনি আরো বলেন, আমি সকল শিক্ষক-কর্মচারীদের সাথে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।
কলেজ শাখা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি আ.ন. ম. শামসুল আলম এক প্রতিক্রিয়ায় বলেন , আমি ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে সাধারণ শিক্ষক-কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চায়। তিনি আরো বলেন, আমি যদিও কলেজ শিক্ষক প্রতিনিধি কিন্তু আমি মনে করি আমি সব শিক্ষকদের প্রতিনিধি।
সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত নাসিমা চাঁদনী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনকে ফোন করে পাওয়া যায়নি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
