এইমাত্র পাওয়া

বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা হলেন মাওলানা সালাহ উদ্দিন মাহমুদ

শিক্ষাবার্তা ডেস্ক :

সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ধর্মীয়) জনাব মাওলানা সালাহ উদ্দিন মাহমুদ।

গত ২৭শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ ফলাফল প্রকাশিত হয়। আর এতে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে তার ছবি প্রকাশিত হয়েছে শিক্ষক বাতায়নে। সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় তিনি কুমিল্লা জেলা তথা চৌদ্দগ্রাম উপজেলার শিক্ষক সমাজের মুখ উজ্জ্বল করেছেন।

শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের একটি জনপ্রিয় পোর্টাল।স্কুল, কলেজ, ও মাদ্রাসা মিলিয়ে যার বর্তমান সদস্য সংখ্যা ৩৬৯০৯৩ জন। এই পোর্টালটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ টু আই ‘ পরিচালনা করে থাকে। বাতায়নের সদস্যগণ প্রতিদিন শত শত ডিজিটাল কন্টেন্ট আপলোড ও ডাউনলোড করে থাকেন। আপলোডকৃত কন্টেন্ট থেকে সপ্তাহে তিনজনকে সেরা নির্বাচন করা হয়।

সহকারী শিক্ষক মোঃ সালাহ উদ্দিন মাহমুদ সাহেব  ২০১৯ সালের মে মাসে   তিনি Sesip থেকে TCG কোর্স , উপজেলা  UITRCA তে ১৫ দিন এবং BYTA Computer Education, Chattragram (২০১৭ সাল) থেকে ৩ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি নিজেকে আইসিটি জগতে দক্ষ ও যুগপযোগী করে তুলতে কঠোর পরিশ্রম করেন। তাছাড়াও তিনি মুক্তপাঠ অনলাইন কোর্স থেকে আইসিটি বিষয়ক MMCD, BTT, MCMM, Digital Security, Operating System, PVTD গ্রহণ করেন। তিনি স্ব-উদ্দ্যেগে বিভিন্ন প্রতিষ্ঠানে MMC, মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, MIE এবং ড্যাসবোর্ড নিয়ে কাজ করেন।  তিনি মুক্তপাঠের পাশাপাশি কন্টেন্ট তৈরি, বাতায়নে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করে আসতেছেন। প্রতিষ্ঠানে তিনি সহকর্মীদেরকেও মাল্টিমিডিয়া ক্লাস, মুক্তপাঠ ও কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান ও সহযোগিতা করেন।

জানা যায়, মাওলানা সালাহ উদ্দিন মাহমুদ সাহেব চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামে ২রা অক্টোবর  ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত হাজী মোঃ আলী হোসেন ও মাতা মৃত  মোছাঃ জাহানারা বেগম। তিনি ২০০৭ সালে দাখিল, ২০০৯ সালে আলিম, ২০১২ সালে ফাজিল, ২০১৪ সালে অনার্স, ২০১৪ সালে কামিল এবং ২০১৫ সালে মাস্টার্স   কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।  ২০১৬ সালের ১৩ তম  শিক্ষক নিবন্ধন (ইসলাম শিক্ষা) ৮৭ নাম্বার পেয়ে উত্তীর্ণ হন। পরে ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারী  বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসতেছেন।

শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হয়ে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি পরবর্তীতে যেন আরোও ভাল কিছু অর্জন করতে পারেন। সকলের নিকট এই দোয়া কামনা করেন।

তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.