ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ধানমন্ডির নগর কার্যালয়ে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। সভায় …
বিস্তারিত পড়ুনসরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১৫০০ টাকা
ঢাকাঃ সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে, বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট ঘোষণার পরদিন; অর্থাৎ ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তার সংশোধনী আনা হচ্ছে। এ …
বিস্তারিত পড়ুনজামিন পেলেন বেরোবির শিক্ষক মাহামুদুল হক
রংপুরঃ রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুদি দোকানি ছমেছ উদ্দিন হত্য মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে রংপুর মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক মোছা. মার্জিয়া খাতুন মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত জামিন আবেদন …
বিস্তারিত পড়ুনবরিশালে শেখ পরিবারের নামে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন
বরিশালঃ শেখ হাসিনা ও তার মা এবং ফুফার নামে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে নোটিশের বরাত দিয়ে শিক্ষাবোর্ডের একটি সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ …
বিস্তারিত পড়ুনএইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রামঃ এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। তাঁদের দাবি, দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা অন্তত দুই মাস পেছাতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। …
বিস্তারিত পড়ুন৩ দফা দাবিতে শহীদ মিনারে মহাসমাবেশ প্রাথমিক শিক্ষকদের
ঢাকাঃ ‘জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের বিগত সরকারের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে’ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষক। রোববার (২২ জুন) সকাল ৮টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানটি হয়। মহাসমাবেশের আয়োজন করে প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটি। প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কেন্দ্রীয় কমিটির …
বিস্তারিত পড়ুনচার দাবিতে রাজপথে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা
ঢাকাঃ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভুক্তভোগীরা জানান, আমাদের কিছু ভাই এখনো দুবাইতে জেলে রয়েছেন। এখনো তাদের মুক্তির ব্যবস্থা করা হয়নি। ৮ মাস ধরে ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি, স্মারকলিপি দিয়েছি। কোনো দাবি পূরণ হয়নি। …
বিস্তারিত পড়ুনবৈঠকে জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ঢাকাঃ আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়। তবে এবারের বাজেটে আলোচিত কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে না। গত ২ জুন টেলিভিশনে বাজেট …
বিস্তারিত পড়ুনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভুল বার্তায় ক্ষতিগ্রস্ত ৯৫ ভর্তিচ্ছু
সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি কমিটির ভুল বার্তায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এক সপ্তাহ আগে ভর্তির জন্য আহ্বান করে ভর্তির আগের দিন ওয়েবসাইট ও মেসেজের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের না করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। ছড়িয়েছে বিভ্রান্তিও। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ‘বি’ ইউনিটের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল