এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ক্রীড়া প্রতিযোগিতার তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজ ও সরকারি-বেসরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল কি’না তার জেলা ভিত্তিক প্রতিবেদন চেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ও মাউশির আঞ্চলিক পরিচালকদের চিঠি …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের লাঞ্ছিত, ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে কুয়েট বিক্ষোভ

ঢাকাঃ শিক্ষক লাঞ্ছনা এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে শোকজ করার প্রতিবাদে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে …

বিস্তারিত পড়ুন

ফরিদপুরে শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ, প্রধান শিক্ষককে লাঞ্ছনা

ফরিদপুরঃ দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসিবোস ইনস্টিটিউশনের শিক্ষকদের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণকে শিক্ষার্থীদের কয়েকজন কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ মে) সন্ধ্যায় প্রধান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের …

বিস্তারিত পড়ুন

ছাতিনামারি কারিগরি কলেজ জাতীয়করণের নির্দেশ বাস্তবায়ন না করা আদালত অবমাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাতিনামারি কারিগরি ও বাণিজ্যিক কলেজ অ্যান্ড ভোকেশনাল স্কুল সরকারিকরণে ২০১৭ খ্রিস্টাব্দের ১৯ জুলাই দেওয়া হাইকোর্টের রায় বাস্তবায়ন না হওয়া আদালত অবমাননার রুল জারি করা হলেও কোন জবাব প্রদান করেনি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।  হাইকোর্টের রায় বাস্তবায়নে ২০১৯ সালে কনটেম্পট …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনের নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতি অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। সোমবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ খালিদ হোসেন …

বিস্তারিত পড়ুন

দুই মাস ধরে বেতন বন্ধ ১০৯ সহকারী শিক্ষকের

পটুয়াখালী: জেলার বাউফলে প্রাক-প্রাথমিকের সকল শিক্ষকের বেতন ভাতা বন্ধ রয়েছে ২ মাসেরও বেশি সময় ধরে। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। বাউফলের শিক্ষা কর্মকর্তার অদক্ষতা ও অবহেলাকেই দায়ী করেছেন শিক্ষরা। শিক্ষক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর বাউফলে মোট ২৩৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০২৩ সালে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে …

বিস্তারিত পড়ুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জামালের বেপরোয়া দুর্নীতি

সিলেটঃ আওয়ামী লীগের শাসনের পুরোটাই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে দুর্নীতি হয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগসহ নানা কারণে আলোচিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আর এসব দুর্নীতিতে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে প্রফেসর জামাল উদ্দিন ভূঞা। আওয়ামী লীগের শাসনের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসিও হয়েছিলেন। ভিসি থাকার সময় তিনি দু’হাতে দুর্নীতি …

বিস্তারিত পড়ুন

কলেজে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান না করতে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন না করার জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং শিক্ষার্থীদের আর্থিক কষ্টের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১২ মে) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাইয়ের …

বিস্তারিত পড়ুন

চাকরি ছাড়লেন শিক্ষা ক্যাডারের ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৫ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএসের অন্য ক্যাডারে চাকরি হওয়ায় তাদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা ক্যাডার থেকে তারা ইস্তফা দিয়েছেন। সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে …

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় বারের মতো এসএসসিতে পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ

ঢাকাঃ দ্বিতীয় বারের মতো ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে। যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন কিন্তু প্রথম দিন থেকেই অনুপস্থিত তাদের তথ্য গুগল ফরমে ২৭ মের মধ্যে পাঠাতে হবে। এ নির্দেশনা দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় থাকা সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে। সোমবার …

বিস্তারিত পড়ুন