সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের ক্রীড়া প্রতিযোগিতার তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজ ও সরকারি-বেসরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল কি’না তার জেলা ভিত্তিক প্রতিবেদন চেয়ে জেলা শিক্ষা কর্মকর্তা ও মাউশির আঞ্চলিক পরিচালকদের চিঠি দিয়েছে মাউশি। 

সোমবার (১২) মাউশির  উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুইটি চিঠিতে এই তথ্য জানা গেছে। 

দেশের সব সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জেলা ভিত্তিক প্রতিবেদনের চিঠিতে বলা হয়েছে, সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য মাউশি অধিদপ্তরের স্মারক নং- ৩৭.০২.০০০০.১১২.৫৭.২২.১৫/৬৭০০, তারিখ : ১২ ডিসেম্বর ২০২৪ মোতাবেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৩১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সম্পন্ন করার জন্য পত্র প্রেরণ করা হয়। পত্র মোতাবেক সকল জেলায় সরকারি/বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া আয়োজিত হয়েছে কিনা সে বিষয়ে জেলা ভিত্তিক একটি প্রতিবেদন আগামী ২৫ মে ২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সরকারি/বেসরকারি সকল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জেলা ভিত্তিক প্রতিবেদনের চিঠিতে বলা হয়, সরকারি/বেসরকারি সকল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য মাউশি অধিদপ্তরের স্মারক নং ৩৭.০২.০০০০.১১২.৫৭.২২.১৫/৯৭৫৫ তারিখ: ১৪ জানুয়ারি ২০২৫ মোতাবেক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে সম্পন্ন করার জন্য পত্র প্রেরণ করা হয়। পত্ৰ মোতাবেক সকল জেলায় সরকারি/বেসরকারি সকল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছে কিনা সে বিষয়ে জেলা ভিত্তিক একটি প্রতিবেদন আগামী ২৫ মে ২০২৫ তারিখের মধ্যে প্রেরণ করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.