এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2025

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৮০৭ জন

ঢাকাঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে ১ হাজার ৮০৭ জনকে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫ তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ …

বিস্তারিত পড়ুন

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

ঢাকা: প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ১১তম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়ন না করায় এবার ‘লাগাতার’ কর্মবিরতির শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি শুরু করেন তারা। দাবি পূরণ না করা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। প্রয়োজনে বার্ষিক পরীক্ষাও বর্জন করার হুঁশিয়ারি …

বিস্তারিত পড়ুন

স্কুল-কলেজের প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ শিক্ষাব্যবস্থায় বিপর্যয় এনেছে: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ স্কুল-কলেজের প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ শিক্ষাব্যবস্থায় বিপর্যয় এনেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, এটি ঠিক করা এখন আমাদের সবচেয়ে জরুরি কাজগুলোর একটি। শুধু নিষেধাজ্ঞা দিয়ে কোচিং বা গাইড বই বন্ধ হবে না। অভিভাবক ও শিক্ষার্থীরা কেন এগুলোর ওপর নির্ভরশীল, সেটাই মূল প্রশ্ন। গতকাল বুধবার …

বিস্তারিত পড়ুন

“এমপিও না পাওয়া পর্যন্ত প্রেসক্লাবে অবস্থান: প্রধান সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক।।  নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা টানা ২৫ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। “নন এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে চলমান এই আন্দোলনে প্রতিদিন নতুন শিক্ষক যুক্ত হচ্ছেন, বাড়ছে দাবি আদায়ের চাপও। আন্দোলনরত শিক্ষকরা জানান, তাদের দাবি …

বিস্তারিত পড়ুন

অনিস্পন্ন এমপিও আবেদন অনুমোদনে নতুন তারিখ নির্ধারণ করলো মাউশি

ঢাকা: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তারাধীন এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্যপদে সুপারিশপ্রাপ্ত হয়েছে কর্মরত অনেক শিক্ষকের আবেদন এমপিওতে যুক্ত হয়নি। তাদের আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপর্যুক্ত বিষয়ের …

বিস্তারিত পড়ুন

‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে দেশের যে সকল সরকারি কলেজ

ঢাকা: উচ্চশিক্ষার ইতিহাসে এবার দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। চারটি ক্যাটাগরি হলো- এ, বি, সি ও ডি। সোমবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে দেশের সরকারি কলেজগুলোকে এই চারটি ক্যাটাগরিতে বিভাজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রশাসনিক প্রয়োজনেই এ পুনর্বিন্যাস করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চনা: পদ সৃজনে জনপ্রশাসনে চিঠি দিলো শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: শিক্ষা কার্যক্রমের গুণগত মান রক্ষা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং পদোন্নতি বঞ্চনা নিরসনকল্পে বিভিন্ন বিষয়ে সংযুক্ত তালিকা মোতাবেক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অধ্যাপক পর্যায়ে ২০০৫টি এবং সহযোগী অধ্যাপক পর্যায়ে ৩৫৫৬টি সুপারনিউমেরারি পদ সৃজনের ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

৪৭তম বিসিএস: এক দিন আগে লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা

ঢাকাঃ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বাড়ানোর দাবিতে টানা আন্দোলনের পর পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগের দিন বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, নতুন …

বিস্তারিত পড়ুন

৪৯তম বিসিএসে মনোনীত ৩ প্রার্থীর পদ স্থগিত

ঢাকাঃ ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর মনোনয়নকৃত পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এই তিন প্রার্থীকে সনদ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (২৬ নভেম্বর) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) …

বিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো ৫টি ই-কার

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি ইলেকট্রনিক কার (ই-কার) চালু করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব। এতে অর্থায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ই-কারগুলো শুধু ক্যাম্পাসের ভেতর চলাচল করবে। আজ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু হলেও …

বিস্তারিত পড়ুন