এইমাত্র পাওয়া

Daily Archives: November 20, 2025

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে প্রভাষকদের কর্মবিরতি

মাগুরাঃ মাগুরায় প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে কলেজের শিক্ষকরা এই কর্মবিরতি পালন করেন। শিক্ষকরা বলেন, ২০১৪ সালের আগস্ট মাসে অনেকের চাকরিতে যোগদান। ১২ বছর চাকরি করার …

বিস্তারিত পড়ুন

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

ঢাকাঃ আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এটি অনুমোদন করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। তিনি …

বিস্তারিত পড়ুন

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

ঢাকাঃ দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে আবেদন চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বছরও পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক …

বিস্তারিত পড়ুন

‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিকভাবে শিক্ষিত হতে হবে’

কক্সবাজার: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে নানাভাবে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইসলাম প্রচারের সেরা মাধ্যম হতে পারে। এ জন্য মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অর্ধেক নারীর …

বিস্তারিত পড়ুন

ধানের শীষ বিজয়ী হলে বিজয়ী হবেন জনগণ – সেলিম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক।।  কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “ধানের শীষ বিজয়ী হলে বিজয়ী হবেন জনগণ। কারণ ধানের শীষ কেবল একটি প্রতীক নয়—এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক।” শুক্রবার বিকেলে কুমিল্লা মহানগরীরে অনুষ্ঠিত এ জনসভায় তিনি আরও বলেন, বর্তমান সময় দেশ …

বিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিষয়ক র‍্যাংকিংয়ে দেশসেরা ৭ম নোবিপ্রবি

নোয়াখালীঃ বিজ্ঞান বিষয়ক সাবজেক্টিভ র‍্যাংকিংয়ে দেশসেরা সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) যুক্তরাজ্য ভিক্তিক টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং সংস্থা এ তালিকা প্রকাশ করে। এ র‍্যাংকিংয়ে বিজ্ঞান বিষয়ক সাব্জেক্টে দেশসেরা সপ্তম স্থানে এবং বিশ্বে ৫০১-৬০০তম র‍্যাংকিংয়ে আছে নোবিপ্রবি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগগুলোর পড়াশোনা, গবেষণা, …

বিস্তারিত পড়ুন

রাঙামাটিতে হরতালের কারণে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

রাঙামাটিঃ হরতালের কারণে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ। এ নিয়ে একই নিয়োগ পরীক্ষা চারবার স্থগিত হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং সবশেষ পরীক্ষার একদিন আগে নিয়োগ …

বিস্তারিত পড়ুন

আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ স্থগিত রাবি শিক্ষার্থীদের

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুইজনকে তুলে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে নয় ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১১টার পর ঢাকা-রাজশাহী মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা …

বিস্তারিত পড়ুন

লিখিত-মৌখিক ও পূর্ব অভিজ্ঞতার আলোকে হবে স্কুল-কলেজের অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ

ঢাকাঃ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতি চালুর পথে হাঁটছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে ১০০ নম্বরের প্রশ্নপত্র করে তার ওপরে মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছে ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত কমিটি’। প্রস্তাব অনুযায়ী—নতুন এ কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক) বেসরকারি শিক্ষক নিবন্ধন …

বিস্তারিত পড়ুন

আগামী ২১ ডিসেম্বর থেকে জাবির ভর্তি পরীক্ষা শুরু

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন