এইমাত্র পাওয়া

Daily Archives: November 8, 2025

প্রাথমিকে সংগীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গানের মিছিল

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদে নিয়োগ বাতিলে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গানের মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও হাইকোর্ট এলাকা হয়ে জিপিও নূর হোসেন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। ‘প্রতিবাদী …

বিস্তারিত পড়ুন

আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

ঢাকাঃ ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে পুলিশের ‘হামলার’ প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (পাঠদান বন্ধ) পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা। একই সঙ্গে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় …

বিস্তারিত পড়ুন

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ, হুঁশিয়ারি

রাজশাহীঃ প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকারসংক্রান্ত তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর আজ শনিবার তাঁরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রুয়েট থেকে বের হয়ে তালাইমারী মোড়ে …

বিস্তারিত পড়ুন

অবকাঠামো ও শিক্ষকসংকটে শেরপুর সরকারি কলেজ, ব্যাহত হচ্ছে পাঠদান

শেরপুরঃ প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব, অবকাঠামো সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ঐতিহ্যবাহী শেরপুর সরকারি কলেজ। স্নাতক ও স্নাতকোত্তর পাঠদানে অনুমোদন থাকলেও পর্যাপ্ত শিক্ষকের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া, কয়েকটি বিষয়ের ওপর স্নাতকোত্তর কোর্সের অনুমোদন না থাকায় অনার্স শেষ করে শিক্ষার্থীদের অন্যত্র ভর্তি হতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মেধাবী-দরিদ্র শিক্ষার্থীরা। …

বিস্তারিত পড়ুন

চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি

ঢাকাঃ চলতি বছরের শেষ দিকে চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বড়দিন পড়ছে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সঙ্গে মিলিত হওয়ায় শুক্রবার ও শনিবারও সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরো দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা।সবগুলোই সাধারণ ছুটি। তবে …

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা-আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেসসচিব

ঢাকাঃ প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা

খুলনাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তি নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়। বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভা …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা

ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। এর আগে সকালে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী …

বিস্তারিত পড়ুন

ইলেকশনের জোয়ার দেশের সব জায়গায় এসছে, ফেব্রুয়ারিতেই ভোট: প্রেস সচিব

ঢাকাঃ ইলেকশনের জোয়ার সারাদেশের সব জায়গায় এসছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে সুষ্ঠু ভোট। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সবাই দিনরাত কাজ করছেন।’ শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ‘সারাদেশে …

বিস্তারিত পড়ুন

সেলিম ভূঁইয়াসহ ১৫ জনের মনোনয়ন চায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট

ঢাকাঃ শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ ১৫ জন বা ৫ শতাংশ শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শনিবার (৮ নভেম্বর) সেগুনবাগিচায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী, স্বচ্ছ, হামলা-মামলার শিকার ও কারাভোগকারী শিক্ষক নেতাদের মনোনয়ন প্রদানের দাবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা …

বিস্তারিত পড়ুন