এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2025

রিভিউ হচ্ছে প্রার্থী তালিকা

 নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিভিউ হচ্ছে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা। পরিবর্তন আসতে পারে ২৫ থেকে ৩০টি আসনে। ঘোষিত ২৩৭ জনের তালিকায় যেসব হেভিওয়েট সিনিয়র নেতার নাম আসেনি- তাদের মধ্য থেকে নতুন করে যুক্ত করা হতে পারে ১০ থেকে ১৫ জনের নাম। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা …

বিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ

নিউজ ডেস্ক।। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবারের (২০ নভেম্বর) কার্যতালিকায় এসেছে। বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার জন্য শীর্ষে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। …

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনও ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না …

বিস্তারিত পড়ুন

তিন সহকারী কমিশনার চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক : তিন সহকারী কমিশনার চাকরিচ্যুত বুনিয়াদি প্রশিক্ষণরত তিনজন সহকারী কমিশনারকে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে কাজী আরিফুর রহমান ফরিদপুরে, অনুপ কুমার বিশ্বাস বগুড়ায় ও নবমিতা সরকার পিরোজপুরে সহকারী কমিশনার হিসেবে …

বিস্তারিত পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ঢাকাসহ ১৩ জেলার কেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকা:জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর পাঁচটি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে …

বিস্তারিত পড়ুন

চাকরিতে ৬০-এ অবসর, কিন্তু নেতৃত্বে ৮০-ও তরুণ—এই কু-ব্যবস্থার শেষ কোথায়?

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে ৫৯ কিংবা ৬০ বছর বয়সে অবসরের নিয়মটি বহুদিন ধরেই চালু রয়েছে। যুক্তিও ছিল সহজ—একজন মানুষের শারীরিক ও মানসিক সক্ষমতা বয়সের সঙ্গে সঙ্গে কমে আসে, তাই দায়িত্ব পালনেও সীমাবদ্ধতা তৈরি হয়। রাষ্ট্র চাই যে জনসেবার চূড়ান্ত পর্যায়ে দায়িত্ব পালনকারীরা হোক সর্বোচ্চ সক্ষম, …

বিস্তারিত পড়ুন

৮২% সরকারি কর্মচারী আয়কর থেকে মুক্ত

নিউজ ডেস্ক।।  শুধু মূল বেতন করযোগ্য হওয়ায় সরকারের ৮২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী আয়করের বাইরে রয়ে গেছেন। এমনকি একই কারণে বিসিএস ক্যাডারে নিয়োগের ৪ বছর পর্যন্ত আয়কর দিতে হয় না। পক্ষান্তরে বেসরকারি চাকরিজীবীদের কর্মজীবনের শুরু থেকে মোট বেতনের ওপর হিসাব কষে আয়কর দিতে হয়। সরকারের এই দ্বৈতনীতিকে বৈষম্য হিসাবে অভিহিত করছেন অর্থনীতিবিদরা। …

বিস্তারিত পড়ুন

দেশে পাঁচ বছরের কম বয়সী ৪১ শতাংশ শিশুর জন্মনিবন্ধন নেই

নিজস্ব প্রতিবেদক।।  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ জরিপের সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অনূর্ধ্ব-৫ বছর বয়সের শিশুদের জাতীয়ভাবে জন্মনিবন্ধনের হার বর্তমানে ৫৯ শতাংশ, যা ২০১৯ সালে ছিল ৫৬ শতাংশ। দেশে পাঁচ বছরের কম বয়সী ৪১ শতাংশ শিশুর জন্মনিবন্ধন নেই। এ বয়সী শিশুদের জন্মসনদ আছে ৪৭ শতাংশের। বাংলাদেশ পরিসংখ্যান …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ পেতে দিতে হবে ১০০ নম্বরের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।  দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে পরীক্ষা পদ্ধতি চালুর পথে হাঁটছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে ১০০ নম্বরের প্রশ্নপত্র করে তার ওপরে মূল্যায়ন করার প্রস্তাব দিয়েছে ‘প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত কমিটি’। প্রস্তাব অনুযায়ী—নতুন এ কাঠামো অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক) বেসরকারি শিক্ষক …

বিস্তারিত পড়ুন

রাবির সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

নিজস্ব প্রতিবেদক।।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেটের কাজলা ক্যান্টিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাদের মারধর করে ফেলে রেখে যায়। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।  ভুক্তভোগী শিক্ষার্থী হলেন ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী। তিনি এর …

বিস্তারিত পড়ুন