এইমাত্র পাওয়া

অনিস্পন্ন এমপিও আবেদন অনুমোদনে নতুন তারিখ নির্ধারণ করলো মাউশি

ঢাকা: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তারাধীন এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্যপদে সুপারিশপ্রাপ্ত হয়েছে কর্মরত অনেক শিক্ষকের আবেদন এমপিওতে যুক্ত হয়নি। তাদের আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (স্কুল ও কলেজ) এনটিআরসিএ-এর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তারাধীন এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্যপদে সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করে কর্মরত আছেন।

স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে এমপিওভুক্তির আবেদন যথাসময়ে করা সত্বেও ইএমআইস সার্ভারের জটিলতায় আবেদন নভেম্বর-২০২৫ মাসের এমপিওতে যুক্ত হয়নি। এ ধরনের অনিস্পন্ন (Pending) এমপিও আবেদন বিধিমোতাবেক অনুমোদন করে ডিসেম্বর-২০২৫ মাসের এমপিওতে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এ অবস্থায়, এটিআরসিএ-এর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত জনবলের অনিস্পন্ন (pending) এমপিও আবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনুমোদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading