ঢাকা: শিক্ষা কার্যক্রমের গুণগত মান রক্ষা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং পদোন্নতি বঞ্চনা নিরসনকল্পে বিভিন্ন বিষয়ে সংযুক্ত তালিকা মোতাবেক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অধ্যাপক পর্যায়ে ২০০৫টি এবং সহযোগী অধ্যাপক পর্যায়ে ৩৫৫৬টি সুপারনিউমেরারি পদ সৃজনের ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট সৃষ্টপদ ১৯৮৬৮টি। এর মধ্যে সহকারী অধ্যাপকের পদ সংখ্যা ৪৪৫১টি, সহযোগী অধ্যাপকের পদ সংখ্যা ২২৬৮টি এবং অধ্যাপকের পদ সংখ্যা ৫২৮টি। দীর্ঘদিন উচ্চতর ধাপে প্রয়োজনীয় সংখ্যক পদ সৃষ্টি না হওয়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিপুল সংখ্যক কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদ থেকে অবসরে যেতে হচ্ছে।
এমতাবস্থায়, শিক্ষা কার্যক্রমের গুণগত মান রক্ষা, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং পদোন্নতি বঞ্চনা নিরসনকল্পে বিভিন্ন বিষয়ে সংযুক্ত তালিকা মোতাবেক বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অধ্যাপক পর্যায়ে ২০০৫টি এবং সহযোগী অধ্যাপক পর্যায়ে ৩৫৫৬টি সুপারনিউমেরারি পদ সৃজনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠির সাথে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
