এইমাত্র পাওয়া

৪৯তম বিসিএসে মনোনীত ৩ প্রার্থীর পদ স্থগিত

ঢাকাঃ ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মনোনীত তিন প্রার্থীর মনোনয়নকৃত পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে এই তিন প্রার্থীকে সনদ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৬ নভেম্বর) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সাময়িকভাবে মনোনীত ০৩ (তিন) জন [রেজি: নম্বর- ১২০২৭১৩০, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি), রেজি: নম্বর- ১৫৬০৩৭০৫, মনোনয়নকৃত পদ- প্রভাষক (সমাজ কল্যাণ), রেজি: নম্বর-১২০০৩৩১৪, মনোনয়নকৃত পদ- প্রভাষক (ইংরেজি)] প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হলো।’

এতে আরও বলা হয়, স্থগিতকৃত তিন জন প্রার্থীকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক (সম্মান) পাসের মূল/ সাময়িক সনদ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading