নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ) আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৯ জুলাই) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫’র লিখিত পরীক্ষার আসন বিন্যাস কমিশনের …
বিস্তারিত পড়ুনDaily Archives: July 9, 2025
নোয়াখালী জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালীঃ নোয়াখালীতে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবীব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা …
বিস্তারিত পড়ুনবন্ধ ঘোষণার ১৮ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আন্দোলনের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। বন্ধ ঘোষণার ১৮ দিন পর কলেজ প্রশাসন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় …
বিস্তারিত পড়ুন৪৮৬ জন প্রভাষকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে কিনা জানতে চেয়েছে মাউশি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪৬৯ জন (প্রদর্শক থেকে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন প্রভাষক) ও আত্তীকৃত ১৭ জন প্রভাষক সহ সর্বমোট ৪৮৬ প্রভাষকের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা আছে কিনা ও চাকরি সন্তোষজনক কিনা তা জানতে চেয়েছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে এ …
বিস্তারিত পড়ুন‘নিজস্ব স্টাইলে’ তদন্ত প্রতিবেদন দাখিলে লাগাম টানলো মাউশি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাউশি ও এর অধীনস্থ দপ্তর থেকে পরিচালিত তদন্ত কার্যক্রম শেষে তদন্ত কর্মকর্তারা তাদের নিজস্ব পছন্দ মত ফরম্যাটে তদন্ত প্রতিবেদন লিখতেন এবার তার লাগাম টেনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন থেকে মাউশির নির্ধারিত ফরম্যাট ব্যতিরেকে তদন্ত প্রতিবেদন দাখিলের সুযোগ আর থাকছে না। বুধবার মাউশির পরিচালক অধ্যাপক বি. …
বিস্তারিত পড়ুনমাদ্রাসা শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। একে ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে পতিত হতে দেওয়া …
বিস্তারিত পড়ুনশিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালনের নির্দেশ মাউশির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ( ০৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান …
বিস্তারিত পড়ুনদুই মাসেরও কম সময়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি জানান এবারে অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হবে। তাই এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা। দেশের ৯টি সাধারণ …
বিস্তারিত পড়ুনময়মনসিংহে সাড়ে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা
ময়মনসিংহঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুধবার (৯ জুলাই) সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা অবরোধ শেষে জেলা প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৩টায় তারা সড়ক ছেড়ে দেন। সকাল ১০টা থেকে নগরের রহমতপুর বাইপাস মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়কে বাঁশের …
বিস্তারিত পড়ুনএক লাখ শিক্ষক নিয়োগ: পুলিশ ভেরিফিকেশনে পরিবর্তন এনে পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে (Entry Level)-এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন-এর ক্ষেত্রে আগের জারি করা পরিপত্রে কিছু পরিবর্তন এনে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিবর্তিত পরিপত্র অনুযায়ী, এনটিআরসিএ’ কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা আর শিক্ষা মন্ত্রণালয়ের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল