এইমাত্র পাওয়া

৪৮৬ জন প্রভাষকের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে কিনা জানতে চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪৬৯ জন (প্রদর্শক থেকে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন প্রভাষক) ও আত্তীকৃত ১৭ জন  প্রভাষক সহ সর্বমোট ৪৮৬ প্রভাষকের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা আছে কিনা ও চাকরি সন্তোষজনক কিনা তা জানতে চেয়েছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে এ তথ্য চাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ জুলাই) মাউশির সহকারী পরিচালক (কলেজ-৪) মো: ইমরান আলী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৪৬৯ জন (প্রদর্শক থেকে পদোন্নতি প্রাপ্ত ০৩ জন প্রভাষকসহ) এবং জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা- ২০০০ বিধিতে আত্তীকৃত প্রভাষক ১৭ জন সর্বমোট ৪৮৬ জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কোন মামলা আছে কিনা ও চাকরি সন্তোষজনক কিনা- এ মর্মে আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রত্যয়ন (আলাদাভাবে) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রস্তুতকৃত প্রত্যয়নপত্রের মূল কপি ডাকযোগে পাঠাতে হবে (দৃষ্টি আকর্ষণ: সহকারী পরিচালক,কলেজ-৪, মাউশি অধিদপ্তর, ঢাকা) এবং মূল কপির স্ক্যানকপিসমূহ পিডিএফ করে ad-college4@dshe.gov.bd ইমেইল বরাবর মেইল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading