৪৮তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ) আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (৯ জুলাই) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫’র লিখিত পরীক্ষার আসন বিন্যাস কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীগণ আগামী ১০ জুলাই থেকে কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। সংশ্লিষ্ট সকলকে উক্ত ওয়েবসাইট ভিজিট করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.