নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদত্যাগ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) আনজির লিটন। ‘বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াসে’র আন্দোলনের মুখে আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন তিনি। শিশু একাডেমির পার্সোনাল অফিসার শাহ আকবর জিয়াদ বিষয়টি নিশ্চিত করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ওই চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান তিনি। …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 13, 2024
২১ দিন আয়নাঘরে বন্দী ছিলেন নওশাবা
ঢাকাঃ নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে সড়কে নেমেছিল বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই সময় সোশ্যাল মিডিয়ায় সরকারবিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয় এই অভিনেত্রীকে। ২০১৮ সালের ২১ আগস্ট পাঁচ হাজার টাকা …
বিস্তারিত পড়ুনঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।দুপুর পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময়ে বিরোধিতা করেছেন বাঙলা কলেজের অধ্যক্ষ। …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই ১৬০ শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ভর্তি হওয়া ১৬০ জন শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের …
বিস্তারিত পড়ুনসব প্রাথমিকে শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম পূর্ণদমে চালু করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সত্যজিত রায় দা সিনিয়র সহকারী সচিবসত্যজিত রায় দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০৩/০৮/২০২৪ তারিখের ৩৮.০০.০০০০.007.08.001.20-15৮ …
বিস্তারিত পড়ুনরংপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
রংপুরঃ রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ওই বৈঠকে আরও কিছু …
বিস্তারিত পড়ুনভিকারুননিসার অধ্যক্ষ হলেন মাজেদা বেগম
ঢাকাঃ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক মাজেদা বেগম। তিনি কলেজ শাখার জীববিদ্যার সহকারী অধ্যাপক। সোমবার (১২ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে এ দায়িত্ব দিয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক চিঠিতে সই করেছেন। এতে বলা হয়েছে, ভিকারুননিসা …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম
ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুল আলম নিজেই। তিনি বলেন, স্যার (ড. ইউনূস) আমাকে ফোন করে জানতে চেয়েছেন, আমি উনার প্রেস সচিব হবো কি না। এটা আমার জন্য বড় পাওয়া। আমিও সম্মতি দিয়েছি। …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন পাবিপ্রবি উপ-উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার (১২ আগস্ট) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন এই দুই শিক্ষক। …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ সহকারী থাকাকালে তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল