পদত্যাগ করলেন শিশু একাডেমির মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পদত্যাগ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) আনজির লিটন। ‘বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াসে’র আন্দোলনের মুখে আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেন তিনি। শিশু একাডেমির পার্সোনাল অফিসার শাহ আকবর জিয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দেওয়া ওই চিঠিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে জানান তিনি। ২০২২ সালের ১৮ অক্টোবর এ পদে যোগ দিয়েছিলেন তিনি।

এর আগে পদত্যাগের জন্য আনজির লিটনকে গতকাল সোমবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এ সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজ সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা ও শিশু একাডেমি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী কবি লেখক শিল্পী ডায়াস।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.