নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি
কার্যক্রম পূর্ণদমে চালু করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সত্যজিত রায় দা সিনিয়র সহকারী সচিবসত্যজিত রায় দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ০৩/০৮/২০২৪ তারিখের ৩৮.০০.০০০০.007.08.001.20-15৮ সংখ্যক স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা এতদ্বারা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
