এইমাত্র পাওয়া

Monthly Archives: January 2024

দুই শিক্ষকের মারামারি, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চাঁদপুরঃ জেলার হাজীগঞ্জে একটি মাদ্রাসার অধ্যক্ষের সামনে দুই শিক্ষকের মারামারি হয়েছে। এ ঘটনায় শিক্ষকদের বিচারের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে মাদ্রাসার পরিচালনা পর্ষদ অভিযুক্ত দুই শিক্ষককে শোকজ করে। এর আগে উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গতকাল মঙ্গলবার দুই শিক্ষকের মারামারি হয়। …

বিস্তারিত পড়ুন

সরকারি চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: থানায় জিডি

চাঁদপুরঃ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে প্রতারকচক্র। বিষয়টি নজরে আসামাত্র থানায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে লিখিত জিডি করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে থানায় এ লিখিত জিডি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে এ প্রসঙ্গে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষার অতিরিক্ত সচিব আফতাবকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারমান নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) …

বিস্তারিত পড়ুন

বেশি শিক্ষার্থীর ক্লাসে পরীক্ষার পদ্ধতি থাকাটা জরুরি: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, যেখানে শিক্ষার্থী বেশি সেখানে এভাবে মূল্যায়ন করা যায় না। সেক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি থাকাটা জরুরি। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এডুকেশন ওয়াচের সহযোগিতায় গণসাক্ষরতা …

বিস্তারিত পড়ুন

স্নাতকোত্তর গবেষণা পুরস্কার পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের তিন শিক্ষার্থী আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার-২০২২ পেয়েছেন। তাঁরা হলেন- মো. নাসিমুল হুদা, তামারা ইয়াসমিন তমা ও অর্থী নবনীতা। বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁদের হাতে গবেষণা পুরস্কারের চেক তুলে …

বিস্তারিত পড়ুন

কারিকুলামে যে বিষয় অন্তর্ভুক্তির পরামর্শ ইউজিসির

ঢাকাঃ  টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অনগ্রসর ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তির পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (অতিরিক্ত দায়িত্ব) চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার দ্বিতীয় ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বুধবার (২৪ জানুয়ারি) …

বিস্তারিত পড়ুন

ট্রান্সজেন্ডার অভিশপ্ত-ঈমান বিধ্বংসী মতবাদ: হেফাজতে ইসলাম

ঢাকাঃ ট্রান্সজেন্ডার মতবাদ অভিশপ্ত ও ঈমান বিধ্বংসী বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার রাতে দলটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়, ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি …

বিস্তারিত পড়ুন

স্কুলের যাওয়ার পথে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল শিক্ষিকার

গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকা সাফিনাজ রোকসানা (৪৫)। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন খংগুয়ার ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা ধনিয়ারকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ও রামজীবন …

বিস্তারিত পড়ুন

ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলে ভর্তি ৩০০ শিক্ষার্থী চিহ্নিত

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফাঁস হওয়া প্রশ্নে অন্তত ৩০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস মামলা তদন্ত করতে গিয়ে তাদের চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলছে, এরা প্রায় সবাই এখন এমবিবিএস পাস করে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কেউ কেউ দেশের বাইরে …

বিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম স্থগিতের দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ  জাতীয় শিক্ষাক্রম ২০২১ স্থগিত, কাগজ-কলমসহ শিক্ষা উপকরণের দাম কমানো, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে বরিশালে ছাত্র সমাবেশ এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে বুধবার দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন …

বিস্তারিত পড়ুন