Daily Archives: January 10, 2024

ফের সংসদ নেতা শেখ হাসিনা

ঢাকাঃ টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের এমপিদের শপথ শেষে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা …

বিস্তারিত পড়ুন

মেছো বিড়ালের ৬ বাচ্চা নিয়ে বিপাকে শিক্ষক

জামালপুরঃ জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের খড়ের গাদা থেকে মেছো বিড়ালের ৬টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন গোয়ালঘরের মালিক রাজন মিয়া। তিনি পেশায় একজন শিক্ষক। মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোয়াল ঘর মেরামত …

বিস্তারিত পড়ুন

মেডিকেল ভর্তিতে দেশি শিক্ষার্থীদের আবেদন শুরু

ঢাকাঃ মেডিকেল কলেজগুলোয় এ বছর এমবিবিএসে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিদেশি শিক্ষার্থীরা আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ বুধবার থেকে দেশি শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। এদিকে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ আছে। এবার ভর্তি ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি হয়ে থাকা দ্বিতীয়বার …

বিস্তারিত পড়ুন

জাপানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ, আবেদন শেষ আজ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে জাপান। বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা জাপানের এ প্রশিক্ষণ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। জাপান সরকারের এ বৃত্তির নাম ‘মেক্সট। গত ২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ‘মেক্সট’ আসলে …

বিস্তারিত পড়ুন

দুর্বৃত্তদের দেওয়া আগুনে শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় শুরু হয়নি পাঠদান

ময়মনসিংহঃ  দুর্বৃত্তদের দেওয়া আগুনে শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো পাঠদান শুরু হয়নি। খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে পোড়া ভবন দেখে ভয় পাচ্ছে। ভবনের দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এ অবস্থায় অভিভাবকেরাও তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে সাহস পাচ্ছেন না। হরিপুর সরকারি প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

প্রিসাইডিং-পোলিং অফিসার শিক্ষকদের ভাতার টাকায় নির্বাচন কর্মকর্তার থাবা!

নীলফামারীঃ জেলার কিশোরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোলিং ও প্রিসাইডিং অফিসার শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। নিয়ম উপেক্ষা করে ৭৮ ভোটকেন্দ্রের ১ হাজার ৫১২ কর্মকর্তার ১ হাজার টাকা যাতায়াত ভাতার ১৮% কর্তন করে মোটা অংকের টাকা লোপাট করেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। মাহমুদ শরীফ …

বিস্তারিত পড়ুন

এখনও আতঙ্ক কাটেনি বেঁচে যাওয়া শিক্ষক মনোজের

ছোট ভাইয়ের শাশুড়ির শ্রাদ্ধ শেষে ঢাকায় ফিরছিলেন পীযূষ কান্তি সরকার মনোজ। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামের মতিলাল সরকারের ছেলে। পেশায় শিক্ষক ও চিত্রশিল্পী। কাজ করেন প্রকৃতি, পাখি ও ফুল নিয়ে। নিরাপত্তার কথা ভেবে ট্রেনে চেপে বসেছিলেন তিনি। অনলাইনে না পেয়ে রাজবাড়ী রেলস্টেশন থেকে দাঁড়ানো (স্ট্যান্ডিং) টিকিট সংগ্রহ করেন। …

বিস্তারিত পড়ুন

মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন হাসানুল হক ইনু ?

জামান সাইদ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চম বারের মতো মন্ত্রিসভা হতে যাচ্ছে। এই মন্ত্রিসভায় কারা থাকবেন, না থাকবেন- এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে বিভিন্ন মহলে। তবে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে চমক দেখিয়ে আসছেন। এবারও একই ধরনের চমক থাকবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক …

বিস্তারিত পড়ুন

দুই পদে ৫৫১ জন নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে

দুই পদে ৫৫১ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ দুইটি হচ্ছে- সহকারী স্টেশন মাস্টার ও সহকারী লোকোমোটিভ। চাকরির ধরন: স্থায়ী নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। বয়স: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। আবেদনের …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ২ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে বিষয়টি। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মনীষ চাকমা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দ্বিতীয় ধাপের …

বিস্তারিত পড়ুন