নিউজ ডেস্ক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত হবে বিষয়টি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মনীষ চাকমা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। শিগগির আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।
দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে। এ তিন বিভাগ থেকে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।
এবার তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে। গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী।
লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করেছে অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
