দুই পদে ৫৫১ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহীরা আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। পদ দুইটি হচ্ছে- সহকারী স্টেশন মাস্টার ও সহকারী লোকোমোটিভ।
চাকরির ধরন: স্থায়ী
নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। বয়স: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.br.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১ নং পদের জন্য ২২৩ টাকা, ২ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১৮ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ০৯টা থেকে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
