নড়াইলঃ জেলার লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় ইতিহাসে ফেল করায় গলায় ফাঁস দিয়েছেন সুরাইয়া আক্তার আশা নামে এক শিক্ষার্থী।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রাম থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সুরাইয়া আক্তার একই গ্রামের ফিরোজ খানের মেয়ে। তিনি উপজেলার লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
জানা যায়, রোববার (২৬ নভেম্বর) সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে একটি বিষয়ে (ইতিহাস) অকৃতকার্য হন আশা। স্বজনদের সান্ত্বনা সত্ত্বেও নিজের ফলাফলের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন তিনি। সকালে স্বজনরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আশাকে উদ্ধার করেন স্বজনরা।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
