Monthly Archives: August 2023

নতুন শিক্ষাক্রম সঠিকভাবে বাস্তবায়ন কতটা সম্ভব

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্মত শিখনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে শিক্ষাক্রমের মূল লক্ষ্য। বিষয়টি মাথায় রেখে চলতি বছর দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রম। এটিকে বলা হচ্ছে ‘যোগ্যতাভিত্তিক’ শিক্ষাক্রম। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। তবে এটি বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। …

বিস্তারিত পড়ুন

ভারতীয় স্কুলের ওয়েবসাইট হ্যাক, ভেসে উঠল বাংলাদেশি পতাকা

ঢাকাঃ ভারতীয় হ্যাকারদের হুঁশিয়ারির মধ্যেই দেশটির উত্তর প্রদেশের একটি স্কুলের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছে বাংলাদেশি হ্যাকারদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওয়েবসাইট হ্যাক করার বিষয়টি প্রথমে স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। স্কুলটির ওয়েবসাইটে লাল সবুজের পতাকা মোড়া হোমপেজে ভেসে ওঠা একটি বার্তায় লেখা ছিল, ‘আমরা বাংলাদেশি মুসলিম হ্যাকাররা কখনই আমাদের …

বিস্তারিত পড়ুন

ফের আদালতে যাবেন প্রাথমিকের নতুন শিক্ষকরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগে জটিলতা কাটছেই না। প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা এ পদে আবেদন করতে পারবেন কি না, তা নিয়েই যত জটিলতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এক দফা জটিলতার নিরসনও হয়। ১ জুলাই থেকে শুরু হয় অনলাইনে …

বিস্তারিত পড়ুন

তানোরে লাইব্রেরীয়ান থেকে কলেজ সভাপতি

রাজশাহীঃ জেলার তানোরে কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান থেকে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন। দলীয় প্রভাব খাটিয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হয়েই অধ্যক্ষকে বেকায়দায় ফেলতে তিনি কলেজের অর্থ পরিচালনা কমেটি থেকে শুরু করে সকল কার্যক্রম নিজের আয়ত্বে নিয়ে রাম রাজত্ব …

বিস্তারিত পড়ুন

স্কুল ছাত্রীর আত্মহত্যা: মামলা করলেন জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে স্কুলছাত্রী জিনিয়া খাতুনের জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুর রশীদ মামলা করেছেন। শুক্রবার রাতে কুমারখালী থানায় সাতজনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে এ মামলা করেন তিনি। মঙ্গলবার স্কুলছাত্রীর লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসী জানাজার আগে বিক্ষোভ করেন। সেখানে প্রধান শিক্ষক আব্দুর …

বিস্তারিত পড়ুন

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৩২

ঢাকাঃ দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জন মারা গেছেন। এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৩ জনের ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৭ জনে। একই সঙ্গে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৩২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন …

বিস্তারিত পড়ুন

সাবেক উপাচার্যের অবসর কাটে শৈশবের বিদ্যালয়ে পাঠদান করে

ফরিদপুরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য, কৃষি অর্থনীতিবিদ ও একুশে পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডলের অবসর কাটে শৈশবের বিদ্যালয়ে পাঠদান করে। মাসে অন্তত দুবার ফরিদপুরের নগরকান্দায় গ্রামের বাড়ি যান তিনি। এ সময় তিন-চার দিন থেকে গ্রামের বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ে …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষকের বেতন-ভাতা-মর্যাদা হতে হবে সর্বোচ্চ’

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ টেকসই গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, অবাধ নির্বাচন, আইনের শাসন ও জনবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ৭ দফা দাবি জানিয়েছে নৈতিক সমাজ। এসময় শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের বেতন, ভাতা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানানো হয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। সমাবেশে দাবিগুলো …

বিস্তারিত পড়ুন

কৃষিগুচ্ছের ফল নিরীক্ষণ শুরু, আবেদন ফি ১০০০

ঢাকাঃ কৃষিগুচ্ছের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ প্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ১ হাজার টাকা ফি দিয়ে নিরীক্ষণের আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার থেকে বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। …

বিস্তারিত পড়ুন

শোকাবহ আগস্টে শিক্ষকদের নাচ-গান উচিত হয়নি: শিক্ষা কর্মকর্তা

মৌলভীবাজারঃ ‘শোকাবহ আগস্ট মাসে কলেজ শিক্ষকদের এভাবে নাচ-গান করা উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। শোকের মাস আগস্টে কমলগঞ্জ সরকারি গন-মহাবিদ্যালয়ের শিক্ষকরা হাওরে পিকনিকে গিয়ে নাচ-গান করলে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম হয়। …

বিস্তারিত পড়ুন