কৃষিগুচ্ছের ফল নিরীক্ষণ শুরু, আবেদন ফি ১০০০

ঢাকাঃ কৃষিগুচ্ছের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ প্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ১ হাজার টাকা ফি দিয়ে নিরীক্ষণের আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার থেকে বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে।

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি–সংক্রান্ত সব তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইট পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফল নিরীক্ষণে আগ্রহী প্রার্থীরা ১ হাজার টাকা (ট্রানজেকশন চার্জ ব্যতীত) ফি দিয়ে নির্দিষ্ট পেজে আগামী ১২ হতে ১৪ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন।

এর আগে ৫ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে গত বুধবার। গতকাল শুক্রবার মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়গুলোর পছন্দক্রম/অপশন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.