পাবনাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল জেলা …
বিস্তারিত পড়ুনMonthly Archives: August 2023
শ্রুতি লেখকের সহায়তায় এইচএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী অরিত্র
গোপালগঞ্জঃ শ্রুতি লেখকের সহায়তায় এইচএসসি পরীক্ষা দিচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী অরিত্র ইশতিয়াক আলম। ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবল থাকলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়- এলাকাবাসীর কাছে অরিত্র এর মাধ্যমে উদাহরণ তৈরি করেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সরকারি মুকসুদপুর কলেজ থেকে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় অরিত্র। সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন এসজে উচ্চ …
বিস্তারিত পড়ুনমন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসি প্রত্যাহার
কুমিল্লাঃ অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) জন্য প্রকাশ্যে একটি অনুষ্ঠানে ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরীকে …
বিস্তারিত পড়ুনসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
নরসিংদীঃ জেলার রায়পুরায় সড়ক দুর্ঘটনায় রমজান (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মেথি কান্দা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। রমজান পৌর শহরের মামুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রমজান ও তার মা মেথিকান্দা রেলস্টেশনের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ রমজান রাস্তা পার হতে …
বিস্তারিত পড়ুনবাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল শাহনাজ
লালমনিরহাটঃ বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করেছে জেলার হাতীবান্ধা উপজেলার এইচএসসি পরীক্ষার্থী শাহানাজ পারভীন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন তিনি। সরকারি আলিমুদ্দিন কলেজ থেকে এ বছর এইচএসসি দিচ্ছে শাহনাজ। জানা যায়, উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার বাসিন্দা শাহেদ আলী (৫০) বুধবার দিবাগত …
বিস্তারিত পড়ুন৪র্থ গণবিজ্ঞপ্তি: রবিবার চূড়ান্ত সুপারিশের অনুমতি চাইবে এনটিআরসিএ
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য আছে। শিক্ষক সঙ্কট দূর করতে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৩২ হাজার প্রার্থীকে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, সনদ যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের মেয়াদ দফায় দফায় বাড়ানোয় চূড়ান্ত সুপারিশ প্রক্রিয়ায় ধীরগতি এসেছে। জানা গেছে, সর্বশেষ রিট জটিলতা নিয়ে শিক্ষক নিয়োগের …
বিস্তারিত পড়ুনমহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু
মাগুরাঃ জেলার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান মোল্যা (৫০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত কওসার মোল্যার ছেলে ও কালিশংকরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বড় ছেলে আশিক বলেন, বেলা …
বিস্তারিত পড়ুনশিক্ষক ছেলের অত্যাচার থেকে বাঁচতে শিক্ষক মায়ের আকুতি
যশোর: জেলার চৌগাছায় সহকারী শিক্ষক এক মা তার ছেলে সহকারী শিক্ষক সোহেল আক্তারের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছেন। গত ১৫ আগস্ট তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে এ আবেদনপত্র জমা দেন। ১৬ আগস্ট চৌগাছার পশ্চিম স্বরুপদাহ গ্রামের বাসিন্দা শাহানা বেগম উপজেলা শিক্ষা কর্মকর্তার …
বিস্তারিত পড়ুনজনবল নেবে সিটি গ্রুপ, কর্মস্থল নারায়ণগঞ্জ
শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সিটি গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ পদের নাম: এক্সিকিউটিভ, ডিস্ট্রিবিউশন (রূপশি ফুডস লিমিটেড) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক অভিজ্ঞতা: ৩ থেকে ৪ বছর, ডিস্ট্রিবিউশন,সাপ্লাই চেইন, ম্যানুফ্যাকচারিং ও এমএস অফিসে …
বিস্তারিত পড়ুনবোয়ালমারীতে শিক্ষা কর্মকর্তা ও নবনিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তি দাবি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধভাবে ওই নিয়োগ দেন বলে অভিযোগ। আর এ অভিযোগ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক অভিভাবক সদস্য। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল