ঢাকাঃ ভারতীয় হ্যাকারদের হুঁশিয়ারির মধ্যেই দেশটির উত্তর প্রদেশের একটি স্কুলের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছে বাংলাদেশি হ্যাকারদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওয়েবসাইট হ্যাক করার বিষয়টি প্রথমে স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।
স্কুলটির ওয়েবসাইটে লাল সবুজের পতাকা মোড়া হোমপেজে ভেসে ওঠা একটি বার্তায় লেখা ছিল, ‘আমরা বাংলাদেশি মুসলিম হ্যাকাররা কখনই আমাদের সাইবার স্পেসকে নোংরা করার চেষ্টা করি না। আমরা যেখানে থাকি, সেখানে নিপীড়নের বিরোধিতা করি। আমরা স্বাধীনতার প্রতিনিধিত্ব করি। যখন স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকে, তখন আমরা প্রযুক্তিগত ব্যবস্থার সাধারণ বিবর্তন ঘটাই। আমাদের স্মরণ করুন।’
সম্প্রতি একটি সাইবার সিকিউরিটি ফার্মের গবেষকরা একটি হ্যাকটিভিস্ট গ্রুপের কার্যকলাপের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইটে হানা দিয়েছে বাংলাদেশের হ্যাকটিভিস্ট গ্রুপ ‘মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ’। এই হ্যাকার গ্রুপটি distributed denial-of-service (DDoS) ব্যবহার করে ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন ডোমেইন ও সাব ডোমেইনে হানা দিচ্ছে।
গোয়েন্দাদের ধারণা, এই হ্যাকটিভিস্ট গ্রুপটি প্রাথমিকভাবে ধর্মীয় এবং রাজনৈতিক কারণ দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের মধ্যে বিভিন্ন সেক্টরকে তারা লক্ষ্যবস্তু করেছে। ওই ঘটনার পরেই স্কুলের ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালায় বাংলাদেশি গ্রুপটি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
