নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে স্কুলছাত্রী জিনিয়া খাতুনের জানাজায় গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষক আব্দুর রশীদ মামলা করেছেন।
শুক্রবার রাতে কুমারখালী থানায় সাতজনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে এ মামলা করেন তিনি।
মঙ্গলবার স্কুলছাত্রীর লাশ নিয়ে স্বজন ও এলাকাবাসী জানাজার আগে বিক্ষোভ করেন। সেখানে প্রধান শিক্ষক আব্দুর রশীদ উপস্থিত হলে বিক্ষুব্ধরা তাঁকে মারধর করেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, আহত প্রধান শিক্ষক মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আত্মহত্যায় প্ররোচনার মামলাতেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গত ৭ আগস্ট ধূমপানের অভিযোগে শাসন করলে বাড়ি ফিরে আত্মহত্যার পথ বেছে নেয় সপ্তম শ্রেণির ছাত্রী জিনিয়া খাতুন। পরে গত বুধবার রাতে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন নিহতের মা শান্তা খাতুন। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান লাল্টু (৪৫), ওলিউর রহমান অলিদ (৫০), মাহবুবা খাতুন (৪০) এবং আয়া শিউলি খাতুনকে (৪২) আসামি করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

