নাটোরঃ জেলার গুরুদাসপুরের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির গণিত (বহুনির্বাচনী অভীক্ষা) পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হচ্ছিল। পরীক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানালে পরীক্ষাটি স্থগিত করা হয়। রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নবম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয় …
বিস্তারিত পড়ুনDaily Archives: June 18, 2023
স্কুলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পরীক্ষা হলে হামলা: শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলার শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে পরীক্ষার হলে হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বিকেলে দশম ও সপ্তম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বসে গল্প করছিল। এ সময় সিনিয়র-জুনিয়র নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও …
বিস্তারিত পড়ুন২৭ জুন ঈদের ছুটি ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ঈদ যাত্রায় ভয়াবহ যানজট, অস্বাভাবিক যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কমানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে আগামী ২৭ জুন একদিন সরকারি ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রবিবার (১৮ জুন) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির …
বিস্তারিত পড়ুনরুম দখল নিয়ে ঢাবির হলে মারমারি; আহত ১০
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলে কক্ষ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের ব্যবহার করে হামলার ঘটনা ঘটেছে। মারামারিতে দুই পক্ষের অন্তত ১০ জনের বেশি আহত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হলের ২০৪ নম্বর রুমকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় …
বিস্তারিত পড়ুনসেন্ট্রাল হাসপাতাল ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
ঢাকাঃ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল ঘেরাও করার ঘোষণা দিয়েছেন নিহতের সহপাঠীরা। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিল এবং ডা. সংযুক্তা সাহাকে গ্রেপ্তারের দাবি করেছেন তারা। আজ রবিবার (১৮ জুন) ল্যাবএইড হাসপাতালে অবস্থান করা আঁখির সহপাঠী ও ৭ কলেজের …
বিস্তারিত পড়ুনঈদে ছুটি ৫ দিন, সোমবার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচদিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও মিলতে পারে টানা ৫ দিনের ছুটি। আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আযহার ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দেওয়ায় এ সুযোগের সৃষ্টি হয়েছে। আগামীকাল সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক …
বিস্তারিত পড়ুনদেশে সাপের কামড়ে বছরে সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু
ঢাকাঃ বাংলাদেশে প্রতিবছর ৪ লাখ ৩ হাজার ৩১৭ মানুষ সাপের কামড়ের শিকার হন এবং প্রায় ৭ হাজার ৫১১ জনের মৃত্যু হয়। এর মধ্যে দেশে প্রতিবছর প্রতি লাখে ২৪৪ জন সাপের কামড়ের শিকার হন এবং প্রায় ৫ জন মানুষ মারা যায়। মোট আক্রান্তের ৯৫ ভাগই হলো গ্রামে। রোববার সকালে রাজধানীর একটি …
বিস্তারিত পড়ুননেই ডিগ্রি, তবুও জীবননগরে ডজনখানেক চিকিৎসক!
চুয়াডাঙ্গাঃ জেলার জীবননগর উপজেলায় প্রায় ডজনখানেক ব্যক্তি অনুমোদিত সনদ ছাড়াই দাঁতের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অনুমোদিত চিকিৎসাপ্রতিষ্ঠানের কোনো সনদ না নিয়েই নিজের ইচ্ছামতো নামের আগে বড় বড় ডিগ্রি ব্যবহার করে দাঁতের চিকিৎসালয় খুলে বসেছেন তারা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত সার্জন কিংবা ডিএমটি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট না হয়েও নামের …
বিস্তারিত পড়ুনহু হু করে তিস্তায় বাড়ছে পানি, নিম্নাঞ্চল প্লাবিত
লালমনিরহাটঃ উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। রোববার (১৮ জুন) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৭ …
বিস্তারিত পড়ুনভাঙনে বিলীন চিলমারীর খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ
কুড়িগ্রামঃ ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ। রবিবার (১৮ জুন) সকালে ভাঙনের কবলে পড়ে কলেজের ভবনটি নদে ডুবে যায়। এতে করে সাত শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া বিঘ্নিতের শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ২০২০ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এ ভবনটি হস্তান্তর করে। গত বছর …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল