ঢাকাঃ দেশীয় শিক্ষার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ছে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে বাল্যবিয়ে, ছেলেদের কর্মে প্রবেশ এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণের সঙ্গে মহামারীর প্রভাব—মূলত শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ। এমন অবস্থায় দেশে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে অভিভাবকদের আরও সচেতনতা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তির পরিধি বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষা …
বিস্তারিত পড়ুনDaily Archives: June 9, 2023
প্রিলি টূ মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ১২ জুন
ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ১২ জুন প্রকাশ করা হবে। শুক্রবার (৯ জুন) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ওইদিন বিকেল ৪টায় এসএমএস এর মাধ্যমে nu<space>atmp<space>roll no টাইপ করে ১৬২২২ …
বিস্তারিত পড়ুননন-ক্যাডার বিধিমালা অনুমোদন
ঢাকাঃ ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারে চাকরিপ্রার্থীদের অপেক্ষা শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-ক্যাডারের নিয়োগ বিধিমালা অনুমোদন দিয়েছেন। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশিত হবে। শুক্রবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গতবছর। এক বছর পার …
বিস্তারিত পড়ুনহজ করে ফিরেই অভিনয় থেকে দূরে কাবিলা
ঢাকাঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ কাবিলা। পুরো নাম নজরুল ইসলাম শামীম হলেও ‘কাবিলা’ নামেই পরিচিত এ অভিনেতা। একসময় পার্শ্বচরিত্রে অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন। কাজ করেছেন রাজ্জাক, জসীম, আলমগীরদের মতো কিংবদন্তী তারকাদের সঙ্গে। কমেডি কিংবা ইতিবাচক যেই চরিত্রই হোক, দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনয়ের মধ্যে দিয়ে। তবে সমসাময়িক সময়ে এখন …
বিস্তারিত পড়ুনফি বৃদ্ধি: প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবকদের হাতাহাতি
রংপুরঃ জেলার মিঠাপুকুর উপজেলার শালমারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফি বাড়ানোকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করা শর্তে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহজাহান আলী …
বিস্তারিত পড়ুনরোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে মারধর
রংপুরঃ মাদক সেবন দেখে ফেলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়ার স্থানীয় কয়েকজন বখাটে। এ ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষার্থীকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট …
বিস্তারিত পড়ুনএলজিইডির পরীক্ষা বর্জন, পরীক্ষার্থীদের রাস্তা অবরোধ
ঢাকাঃ স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজেশন পদের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে পরীক্ষা বর্জন করেছেন পরীক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। শুক্রবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের ঢাকা কমার্স কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, আজ (শুক্রবার) ঢাকা কমার্স কলেজে এলজিইডি কমিউনিটি …
বিস্তারিত পড়ুনকবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২৬ দিনের ছুটি ঘোষণা
ময়মনসিংহঃ গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী রবিবার থেকে এই ছুটি শুরু হবে। তবে ছুটি চলাকালে খোলা থাকবে আবাসিক হলগুলো। রেজিস্ট্রার অফিস সূত্র থেকে জানা যায়, আগামী ১১ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৬ জুন পর্যন্ত। ছুটি …
বিস্তারিত পড়ুনঘুষ নেওয়ার দায়ে শুধু বদলি হন শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ
কক্সবাজারঃ ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কক্সবাজারের রামু উপজেলার শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সম্প্রতি কয়েক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। যেখানে দেখা যায় ওই কর্মকর্তাকে ঘুষের টাকা নিতে। এ নিয়ে বিভিন্ন গণ্যমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জারি করা …
বিস্তারিত পড়ুনউপজেলা শিক্ষা কর্মকর্তার ৪ মাসের জেল
সাতক্ষীরা: চেক প্রতারণার মামলায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরাকিনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে চেকে উল্লিখিত ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেল্লাল হোসেন এই রায় ঘোষণা করেন। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল