নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতরে টানা পাঁচদিন ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও মিলতে পারে টানা ৫ দিনের ছুটি।
আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি পবিত্র ঈদুল আযহার ছুটি এক দিন বাড়ানোর পক্ষে মত দেওয়ায় এ সুযোগের সৃষ্টি হয়েছে।
আগামীকাল সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক থেকে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আযহার সরকারি ছুটি। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য মত দিয়েছেন আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির অনেক সদস্য। এটি বাস্তবায়ন হলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
গত মঙ্গলবার বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
তিনি বলেন, সামনে আমাদের কোরবানি ঈদ। এসময় আইনশৃঙ্খলা যাতে বিশৃঙ্খলা না হয়। বাঙালিরা সবসময় ঘরমুখো। আমরা সবাই মা-বাবা, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে চাই। এ কারণে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও বাড়ি যান অনেকেই। বহু মানুষ দুর্ঘটনায় মারা যান। গত ঈদে আলহামদুলিল্লাহ ভ্রমণটা যথেষ্ট স্বাচ্ছন্দ্য ছিল। অন্য বছরের মতো এত দুর্ঘটনা ঘটেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
