নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন ঈদ যাত্রায় ভয়াবহ যানজট, অস্বাভাবিক যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কমানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে আগামী ২৭ জুন একদিন সরকারি ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
রবিবার (১৮ জুন) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা থেকে প্রায় ৮০ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে। এছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাবে আরো প্রায় চার কোটি মানুষ। আগামী ২৬ জন থেকে বেতন বোনাস পাওয়ার পর প্রতিদিন গড়ে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ মানুষ রাজধানী ছাড়বে। আমাদের গণপরিবাহী সড়ক পথে ৮ থেকে ১০ লাখ, নৌপথে ৮ থেকে ১০ লাখ এবং রেলপথে দেড় লাখ যাত্রী যাতায়াতের সক্ষমতা আছে।
কিন্তু ২৭ জুন অফিস খোলা থাকায় ঈদের আগে মাত্র একদিন ঈদের ছুটি থাকায় বাধ্যতামূলক কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই কর্মস্থলে আটকে যাবেন। এ কারণে ২৭ জুন সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রীর চাপ অনেকটাই কমতে পারে।
মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন, রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশ পথ গুলো যানজট মুক্ত রাখতে হবে। তা না হলে ২৭ জুন থেকে ঈদের দিন পর্যন্ত রাজধানী অচল হয়ে যাবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে চাঁদাবাজি ও সব জাতীয় মহাসড়ক যানজট মুক্ত রাখার ব্যবস্থা নিতে হবে। সড়কের দুর্ঘটনা কমাতে ফিটনেস বিহীন যানবাহনে যাত্রী বহন, বন্যবাহিনী যানবাহনে যাত্রী বহন, নৌপথে ফিটনেস বিহীন যানবাহনে যাত্রী বহন না করা এবং বয়া বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকা বাধ্যতামূলক করতে হবে।
সংবাদ সম্মেলনে সাংগঠনের সহ-সভাপতি তৌহিদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও মোঃ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
