ঝিনাইদহঃ ৪ দিনের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে এসএসসি পরীক্ষা দিল মা সাদিয়া খাতুন। রবিবার ঝিনাইদহের শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে সাদিয়া খাতুনের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে শিশুটির ফুফু উপস্থিত ছিলেন। মায়ের পরীক্ষার সময় বাচ্চাটি রুমের বাইরে অবস্থান করছিল। সাদিয়া খাতুন আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী। …
বিস্তারিত পড়ুনDaily Archives: April 30, 2023
জেলা প্রশাসকের কোলে সন্তান, পরীক্ষার হলে মা
নোয়াখালী: শিশুসন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন নারগিস সুলতানা। সন্তানকে মায়ের কাছে রেখে পরীক্ষার হলে বসেন এই পরীক্ষার্থী। এ সময় সেই শিশুকে কোলে তুলে নিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এরপর তিনি মা নারগিস সুলতানার খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন। রবিবার (৩০ এপ্রিল) সকালে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ে …
বিস্তারিত পড়ুনভুয়া ঠিকানায় চাকরি পাওয়া সেই প্রাথমিক শিক্ষিকার পদত্যাগ
সুনামগঞ্জঃ জেলার জগন্নাথপুরে ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে (২০২০) নির্বাচিত হয়ে গত ২২ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করেন রাখী রানী সরকার। এরপর অবৈধভাবে নিয়োগের অভিযোগ ওঠে এই শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে তদন্তের রিপোর্ট আসার আগেই গত ২৭ এপ্রিল জগন্নাথপুর প্রাথমিক শিক্ষা …
বিস্তারিত পড়ুনএসএসসি: শরীয়তপুরে অনুপস্থিত ৩১৩ জনের মধ্যে মেয়ে ২০৯
শরীয়তপুরঃ জেলায় এসএসসি পরীক্ষার ৩৩টি কেন্দ্র ও জেলা কারাগারে একজনসহ মোট শিক্ষার্থী উপস্থিত হয়েছেন ১৪ হাজার ৫৫৫ জন। অনুপস্থিত ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে ২০৯ জন ছাত্রী। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরীয়তপুরে এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু …
বিস্তারিত পড়ুনকুমারখালীতে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৮১ জন
কুষ্টিয়াঃ সারাদেশের মতো আজ রবিবার জেলারকুমারখালী উপজেলাতেও এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। প্রথমদিনের পরীক্ষায় ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিতের খবর পাওয়া গেছে। তারমধ্যে সাধারণ শাখার ৪০ জন ও কারিগরি শাখার ৪১ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ …
বিস্তারিত পড়ুনবাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে
পটুয়াখালীঃ জেলার দশমিনা উপজেলার নেহালগঞ্জ গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রাকিব। নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাকিব বাবাকে ফোন দিয়ে পরীক্ষার জন্য দোয়া চেয়েছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু সন্ধ্যায় হঠাৎ বাবার মৃত্যুর খবর এলো। রবিবার (৩০ এপ্রিল) সকালে বান্দরবান থেকে বাবার লাশ আসে বাড়িতে। আর …
বিস্তারিত পড়ুনপ্রবেশপত্র না পাওয়ায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৪ শিক্ষার্থী
গাইবান্ধাঃ প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি গোবিন্দগঞ্জের চার শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পারায় আজ রোববার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় সহপাঠীদের নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। জানা গেছে, উপজেলার সাহেবগঞ্জ …
বিস্তারিত পড়ুননিয়োগ বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবি
জামালপুরঃ জেলার মেলান্দহে নিয়ম বহির্ভূত সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এবং প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার মেলান্দহের থাশিমারা পুঠিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের জমিদাতা হারুনুর রশিদ …
বিস্তারিত পড়ুনসহজ হয়েছে প্রশ্ন, পরীক্ষা শেষে উৎফুল্ল পরীক্ষার্থীরা
ঢাকা: শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ হওয়ায় উৎফুল্ল পরীক্ষার্থীরা। রোববার (৩০ এপ্রিল) রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে দেখা যায়, পরীক্ষা শেষে উৎফুল্ল মনে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন খুব একটা কঠিন না হওয়ায় স্বস্তিতেই পরীক্ষা দিয়েছেন তারা। রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ …
বিস্তারিত পড়ুননলছিটিতে এসএসসির প্রথম দিনে ৪ পরীক্ষার্থী বহিষ্কার
ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজনকে ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়। এছাড়া নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল