নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবি

জামালপুরঃ জেলার মেলান্দহে নিয়ম বহির্ভূত সহকারী প্রধান শিক্ষকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এবং প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার মেলান্দহের থাশিমারা পুঠিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, স্কুলের জমিদাতা হারুনুর রশিদ সেলিম, দৌলতুজ্জামান মেম্বার ফুরাতুজ্জামান আইয়ুব আলী, শিক্ষক হাসানুজ্জামান, ময়েনুল ইসলাম, আব্দুল মতিন বিএসসি প্রমুখ।

বক্তারা বলেন, থাশিমারা পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান দীর্ঘদিন ধরে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্কুল ফান্ডের অর্থ আত্মসাৎ ও অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে স্কুল পরিচালনা করে আসছে। ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে নিয়ম বহির্ভূতভাবে ২০ লাখ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক ও ৩ জন আয়া নিয়োগ দিয়েছেন। শিক্ষকরা আরো বলেন, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ জন শিক্ষক। পরীক্ষার কোন রেজাল্ট না দিয়ে ২০ লাখ টাকার বিনিময়ে গোপনে কামরুল হাসানকে নিয়োগ পত্র দিয়েছেন প্রধান শিক্ষক মুখলেছুর রহমান। সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানের নিয়োগ বাতিল ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অনিয়মও দুর্নীতি তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

এদিকে মানববন্ধন চলাকালে সদলবলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক যোগদান করতে আসলে প্রতিবাদমুখর হয়ে উঠে শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা। এসময় দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।

অভিযোগ প্রসঙ্গে থাশিমারা পুঠিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকার অর্থ লেনদেন হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.