ঝালকাঠি: জেলার নলছিটি উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এর মধ্যে বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্র থেকে একজনকে ও নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্র থেকে তিনজনকে বহিষ্কার করা হয়।
এছাড়া নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়।
নলছিটি গার্লস স্কুল (ভোকেশনাল) কেন্দ্রের সচিব মো. জলিলুর রহমান আকন্দ জানান, রবিবার (৩০ এপ্রিল) বাংলা পরীক্ষা চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন ওই কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনে গিয়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ দেন।
বি.জি. ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. আলি হায়দার জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম এক পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
