কুমারখালীতে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৮১ জন

কুষ্টিয়াঃ সারাদেশের মতো আজ রবিবার জেলারকুমারখালী উপজেলাতেও এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। প্রথমদিনের পরীক্ষায় ৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিতের খবর পাওয়া গেছে। তারমধ্যে সাধারণ শাখার ৪০ জন ও কারিগরি শাখার ৪১ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার বলেন, এ বছর উপজেলায় ৫টি কেন্দ্রে সাধারণ শাখার তিন হাজার ৩৬০ জন পরীক্ষার্থী রয়েছেন। তারমধ্যে প্রথম পরীক্ষা বাংলা প্রথমপত্রে ৪১ জন অনুপস্থিত ছিলেন। আর ৩টি কেন্দ্রে কারিগরি শাখায় ৬৪৪ জন পরীক্ষার্থী রয়েছেন। তারমধ্যে প্রথমদিনে ৪১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অনুপস্থিতির কারণ এখনো জানা যায়নি।

সকালে উপজেলার পান্টি পরীক্ষা কেন্দ্রে সরেজমিন দেখা গেছে, পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে সিসিটিভির আওতায় পরীক্ষা চলছে। কেন্দ্র পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় ওই কেন্দ্র সচিব মো. সামিউর রহমান সুমন বলেন, তাঁর কেন্দ্রে দুইটি ভ্যেনুতে এক হাজার ৬৩ জন পরীক্ষার্থী রয়েছেন। প্রথমদিনে ১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত আছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসির প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.