শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ছয় মাসেও শেষ হয়নি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রক্রিয়া। অটোমেশন পদ্ধতিতে ত্রুটি থাকায় ভর্তি প্রক্রিয়া শুরুর ছয় মাস পরও আড়াই শতাধিক আসন খালি রয়েছে বিভিন্ন কলেজে। এখনো এসব আসন পূরণ করার চেষ্টা করছে কলেজগুলো। ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ই মার্চ। ফলাফল প্রকাশিত …
বিস্তারিত পড়ুনত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে। এ সংস্কারের কাজ অব্যাহত থাকবে।তরুণ প্রজন্মের ভবিষ্যত যেনো উজ্জ্বল হয় সেটা নিশ্চিত করতে শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের পূর্ণ নজর …
বিস্তারিত পড়ুনমন খুলে আমাদের সমালোচনা করেন: ড. ইউনূস
ঢাকাঃ সংবাদমাধ্যমের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনার মন খুলে আমাদের সমালোচনা করেন। সংবাদমাধ্যম ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। তিনি বলেন, আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। আমরা সবার …
বিস্তারিত পড়ুন৬ষ্ঠ থেকে ৯ম: ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা, ৩০ শিখনকালীন মূল্যায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের তিন ঘণ্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। এতে ৭০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। বাকি ৩০ নম্বর দেওয়া হবে শিক্ষার্থীর শিখনকালীন মূল্যায়নের ভিত্তিতে। নতুন কারিকুলামের বইয়ের ওপর এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ‘২০২৪ সালের শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকায়’ এ …
বিস্তারিত পড়ুনবিসিএসের প্রশ্নফাঁস হয়নি: পিএসসি
ঢাকাঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তবে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি। ফলে অভিযোগ ওঠা পরীক্ষাগুলো বাতিল হচ্ছে না। বুধবার (১১ সেপ্টেম্বর) পিএসসিতে এক সভায় এ সংক্রন্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. সোহরাব হোসাইন বলেন, তদন্ত কমিটি …
বিস্তারিত পড়ুনউপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাতিল করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। একইসঙ্গে নয় সদস্যের ‘এডহক’ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার এডহক কমিটির আহ্বায়ক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদকে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মো. আলমগীর কবির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, …
বিস্তারিত পড়ুনযেভাবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দখলে নেয় নওফেলের পরিবার
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দুই দশকের বেশি সময় আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। চসিকের জমিতে, সংস্থাটির অর্থায়নের বেসরকারি বিশ্ববিদ্যালয়টি সাত বছরের বেশি সময় ধরে বেআইনিভাবে দখলের অভিযোগ উঠেছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিবারের বিরুদ্ধে। চসিকের পক্ষে আদালতের রায় থাকার পরও রাজনৈতিক …
বিস্তারিত পড়ুনএইচএসসির ফল: খাতা মূল্যায়ন ও আগের পরীক্ষার গড় করে নম্বর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি জোরেশোরে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী (অক্টোবর) মাসেই এই ফলাফল প্রকাশ হতে পারে। যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো …
বিস্তারিত পড়ুনপ্রস্তুত ৬ষ্ঠ-৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চলতি বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের বই পড়ানো হচ্ছে। তবে অভিভাবকদের দাবির মুখে এ কারিকুলাম বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন কারিকুলামে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষার প্রশ্নপত্র হবে এর আগের কারিকুলামের নিয়মে। তবে পাঠ্যবই …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল