হাইলাইট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ

ময়মনসিংহঃ জেলার নান্দাইলের আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ওই স্কুলে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে …

বিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ নিষিদ্ধ!

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন বরণ নামে অনুষ্ঠান করা নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন জেলা কল্যাণ সংগঠনগুলোকে এ নামে অনুষ্ঠান করার অনুমোদন দিচ্ছেন না প্রক্টর। তবে ভিন্ন কোনো আয়োজন করলে অনুমোদন দেওয়া হচ্ছে। অনুমোদন না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও জেলা …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বোর্ড: অনেক কলেজ শিক্ষার্থীই পায়নি

চট্টগ্রামঃ  প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য কলেজে আসন না পেলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বহু কলেজই শিক্ষার্থীর জন্য হাহাকার করছে। মফস্বল এলাকার বহু কলেজেই দুইশ’ আসনের বিপরীতে ৫/৭জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশেষ করে মফস্বলের কলেজগুলোতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর আকাল দেখা দিয়েছে। শিক্ষার্থীর অভাবে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক …

বিস্তারিত পড়ুন

দেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

ঢাকাঃ প্রথমবারের মতো দেশে ডেঙ্গু রোগের টিকার সফল পরীক্ষা হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকেরা এ টিকার পরীক্ষা করেছেন। পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই এ টিকা কার্যকর। টিকার এই সফল পরীক্ষা নিয়ে একটি প্রতিবেদন আন্তর্জাতিক …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষকদের যোগদান-এমপিওভুক্তিতে লাগবে না অ্যাপ্লিকেন্ট কপি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া শিক্ষকদের অনেকে ওয়েবসাইটে ঢুকে ‘অ্যাপ্লিকেন্ট কপি’ ডাউনলোড করতে পারছেন না। এতে যোগদান ও এমপিভুক্তিতে সমস্যা হবে কিনা, তা নিয়ে অনেকে শঙ্কায় পড়েছেন। তাদের শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এনটিআরসিএ সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

‘সর্বনিম্ন’ সংখ্যক পদোন্নতি, হতাশ শিক্ষা সমিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ৬৯০ জনকে পদোন্নতিকে স্মরণাতীতকালের ‘সর্বনিম্ন’ সংখ্যক পদোন্নতি বলে দাবি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সংগঠনটি বলছে, বর্তমানে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২৪তম থেকে ২৭তম বিসিএস পর্যন্ত পদোন্নতিযোগ্য কর্মকর্তা রয়েছেন প্রায় ৩ হাজার। অথচ দুই বছর পদোন্নতি না দিয়ে জট …

বিস্তারিত পড়ুন

নিয়োগ-বাণিজ্যে বেপরোয়া সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা

সুনামগঞ্জঃ  নিয়োগ-বাণিজ্য, শিক্ষকদের এমপিওভুক্তিতে বাধা এবং কোনো অভিযোগের তদন্ত করতে গিয়ে অনৈতিক সুবিধা নেওয়াসহ নানা অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন একই জেলায় দায়িত্বে থাকায় …

বিস্তারিত পড়ুন

শতভাগ উপবৃত্তি দিতে যেসব প্রতিষ্ঠানের তালিকা চাইলো মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাবেক ছিটমহলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতাভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বুধবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আগামী ১০ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে পদোন্নতিতে অনাগ্রহী শিক্ষকদের নিয়ে যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে অনাগ্রহী শিক্ষকদের তথ্য গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে পিআরএলে যাওয়া শিক্ষকদের তথ্যও গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের সই করা আদেশে এ নির্দেশনা …

বিস্তারিত পড়ুন

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেলেন ২২৯৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের ২ হাজার ২৯৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ২১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে …

বিস্তারিত পড়ুন