এইমাত্র পাওয়া

এসএসসি: চট্টগ্রাম বোর্ডে বৃত্তি পেলেন ২২৯৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের ২ হাজার ২৯৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এর মধ্যে ২১৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

এ বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।

তালিখা দেখতে এখানে ক্লিক করুন 

বৃত্তি পাচ্ছেন কোন বোর্ড থেকে কতজন
ঢাকা বোর্ড ছাড়াও ময়মনসিংহের ২৫০ জন, রাজশাহীর ৫০৫ জন, কুমিল্লার ২১৯ জন, সিলেটের ১০২ জন, বরিশালের ১১৯ জন, যশোরের ৩৮৭ জন, চট্টগ্রামের ২১৫ জন এবং দিনাজপুরের ৩২৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পাবেন।

সাধারণ বৃত্তি পাবেন সাড়ে ২২ হাজার শিক্ষার্থী। মেধাবৃত্তির মতো সাধারণ বৃত্তিতেও এগিয়ে ঢাকা। এ বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছেন পাঁচ হাজার ৬১৩ জন।

অন্যদিকে, ময়মনসিংহের এক হাজার ৭৭০ জন, রাজশাহীর দুই হাজার ৯৪০ জন, কুমিল্লার দুই হাজার ৫৪৬ জন, সিলেটের এক হাজার ২৯৮ জন, বরিশালের এক হাজার ৩৯৫ জন, যশোরে দুই হাজার ৩৯৪ জন, চট্টগ্রামের দুই হাজার ৮১ জন, দিনাজপুরের দুই হাজার ৪৬৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.