ময়মনসিংহঃ জেলার নান্দাইলের আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ওই স্কুলে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারি বই বিক্রির সত্যতা পেয়ে বইগুলো জব্দ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে পিকআপ ভ্যান ভর্তি বই স্কুল থেকে বের করার সময় এলাকাবাসী দেখে সেটি আটক করে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পিকআপ ভ্যানটি পাহারা দিচ্ছেন।
তারা আরও জানায়, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ের ছুটির দিনে বইভর্তি ট্রাক বিদ্যালয় থেকে বের হওয়ার বিষয়টি চরশ্রীরামপুর গ্রামের মানুষ জানতে পেরে বিদ্যালয়ের সামনের সড়কে জড়ো হন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারি বই বিক্রি করার অভিযোগে বিক্ষোভ করেন তারা।
ঘটনাস্থল থেকে বইয়ের পিকআপ আটক করা নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া জানান, ক্ষুব্ধ গ্রামবাসীর দ্বারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ফরিদ হাসেন জানান, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের প্রতিনিধির মাধ্যমে বইগুলোর একটি তালিকা করা হচ্ছে। তবে বিক্রির তালিকায় বিভিন্ন শ্রেণির আরও বই রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
