এইমাত্র পাওয়া

বিবিধ

ছুটি থাকলেও যেসব দিনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০২০ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। ছুটির তালিকার বিভিন্ন পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবারো প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে ছুটি থাকবে মোট ৮৫ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ …

বিস্তারিত পড়ুন

কলেজ শিক্ষকদের আত্তীকরণে গড়িমসি মাউশি’র

কলেজ শিক্ষকদের আত্তীকরণে গড়িমসি করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কতিপয় কর্মকর্তা। সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি কিন্তু তাঁকে গোঁজামিল দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন অধিদপ্তরের একশ্রেণির কর্মকর্তা। “গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ ২০১৬ সালে জাতীয়করণের জন্য সম্মতি পায়। সে বছরই কলেজটিতে গিয়ে শিক্ষক-কর্মচারীদের নথিপত্র একবার পরিদর্শন করে …

বিস্তারিত পড়ুন

যে কারণে মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষের এমপিও স্থগিত হলো

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের এমপিও স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতের (মাউশি) সহকারী পরিচালক (কলেজ) মো. আবদুল কাদের সাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় নভেম্বর থেকে তার বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

৬ ডিসেম্বর আইডিয়ালে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার প্রথম শ্রেণির ভর্তি লটারি হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত হবে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে গত সোমবার যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ …

বিস্তারিত পড়ুন

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে নতুন ভবন

সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে। সরকার শিক্ষার মান বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর …

বিস্তারিত পড়ুন

ভিপি নুরেকে বহিষ্কারে দাবি

দুর্নীতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন। মানববন্ধন শেষে নুরের কক্ষে তালা দেওয়া হয় এবং তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বুধবার দুপুরে ডাকসু ভবনের সামনে অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের নেতৃত্বে এ …

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ দুইজনকে তলব করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা সদর হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে তাদের তলব করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) এ সংক্রান্ত মামলার শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আগামী …

বিস্তারিত পড়ুন

যে কারণে ভিপি নুরের রুমে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের রুমের দরজায় তালা লাগিয়েছেন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা। অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে বুধবার দুপুরে নুরুল হক নুরের রুমের দরজায় তালা লাগানো হয়। এর আগে ডাকসুর সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা। পরে ভিপি নুরের কুশপুত্তলিকা দাহ করেন তারা। মানববন্ধনে ভিপি নুরের …

বিস্তারিত পড়ুন

লাইসেন্সের জন্য ৭ লাখ আবেদন

সড়কে নিরাপত্তায় নতুন আইন প্রণয়ন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের সাধারণ মানুষের বাহবা পেলেও ইতোমধ্যেই বিধি প্রণয়নের অভাব নিয়ে কথা ওঠেছে। এরই মধ্যে বড় সংকট হিসেবে আবির্ভূত হয়েছে সেবাপ্রার্থীদের যথাসময়ে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রদানে ব্যর্থতার বিষয়টি। দেশজুড়ে এখন ড্রাইভিং লাইসেন্স সংকট স্পষ্ট …

বিস্তারিত পড়ুন

১০ দফা দাবি পেশ করলেন নন-এমপিও শিক্ষকরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধনের জন্য গঠিত কমিটির প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন কমিটির একজন সদস্য। এর মধ্যেই গতকাল মঙ্গলবার এই নীতিমালা সংশোধনের ক্ষেত্রে দশ দফা দাবি কমিটির কাছে পেশ করেছেন …

বিস্তারিত পড়ুন