বিসিএস ক্যাডার (স্বাস্থ্য) সার্ভিসে সহকারী পরিচালক/সিভিল সার্জন ও সমমানের ২৫৪ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার মহান বিজয় দিবসের প্রাক্কালে এ পদোন্নতি দেয়া হয়। |আরো খবর ১০ চিকিৎসক বদলিতে দুশ্চিন্তায় ব্রাহ্মণবাড়িয়াবাসী তরুণী চিকিৎসকের লাশের ওপরও চলেছিল নির্যাতন বরিশালে ভূয়া চিকিৎসকের কারাদণ্ড স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ ক্রমে তাদেরকে পদোন্নতি প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা লিয়াইসন ট্রেনিং কিংবা ছুটিতে আছেন সে সকল কর্মকর্তা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন অথবা ১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল