চবি প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

শহীদদের স্মরণে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতারা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় তারা। এ সময় জয়বাংলা স্লোগানে মুখরিত হয় আশপাশ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় নূরী বেলাল, অমিত কুমার বসু, মুজিবুর রহমান মুজিব, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন জেমস প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফয়সাল আজিজ ভূঁইয়া জানান, ৪৮ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী বাঙ্গালি জাতির কাছে পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে।
সেদিন পাকবাহিনী স্বাক্ষর করে পরাজয়ের সনদে। আর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটে বাঙ্গালির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ এখন আর তলাবিহিন ঝুঁড়ি নয়। উন্নয়নে এখন এশিয়ার রোল মডেল হিসেবে পরিচয় ঘটেছে বাংলাদেশের। সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহী জানান, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নামে এই রাষ্ট্রের জন্ম। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্রটি থাকবে ততদিন বাঙ্গালি জাতি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন হৃদয় জানান, জাতি আজ শ্র্রদ্ধাভরে স্মরণ করছে স্বাধীনতা সংগ্রামের মহান নায়ক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকের এই দিনে বাঙ্গালি জাতি দৃঢ় প্রত্যয়ী হবে দেশ থেকে রাজকারদের উচ্ছেদে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.