মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদার সাথে বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার আলোচনা সভা, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কাজী ওয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান, সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন , আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যান , বিভিন্ন স্কুল-কলেজ , মাদরাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
