বিজয় দিবসে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন `স্বজন`। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে `শিশু নিকেতন` স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসনিক ভবনের সামনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি।

এ সময় স্বজনের উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল কবির ভূঁইয়া বলেন, স্বজন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। সংগঠনটি আজ পর্যন্ত সক্রিয়ভাবে রক্তদানের মত মহৎ পেশার কাজ করছে ও বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরনের পাশাপাশি সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও আবদুল্লাহ মুহাম্মাদ তাহিরের সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা ও ইতিহাস বিভাগের অধ্যাাপক মোহাম্মদ শেরেজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওয়ারদাতুল আকমাম, প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০২ সালের ১২ই অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে স্বজন মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.