নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র শিক্ষকদের বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। তিন বছরের শিক্ষক শূন্য পদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নির্ণয়ের উদ্যোগ করায় ই-রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০/১০/২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা। এর আগে এই সময় ছিল আজ রাত ১২ টা পর্যন্ত।
মঙ্গলবার (২২ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) কাজী কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) হতে অনলাইনে ই-রেজিস্ট্রেশন করার জন্য ২২/১০/২০২৪ খ্রি: পর্যন্ত নির্ধারিত ছিল। চলমান ই-রেজিস্ট্রেশন কার্যক্রমটি শুধুমাত্র বিদ্যমান শূন্য পদ সংগ্রহের জন্য চালু করা হয়েছিল। যেহেতু, এনটিআরসিএ একই সঙ্গে আগামী ৩ (তিন) বছরের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু অধিক সংখ্যক প্রতিষ্ঠানকে ই-রেজিস্ট্রেশনের আওতায় আনার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩০/১০/২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e- Requisition) প্রদান করা সম্ভব হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.