নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য তাকে প্রেষণে নিয়োগে দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি বিশ্ববিদ্যালয় শাখা) শতরূপা তালুকদারের সই করা …
বিস্তারিত পড়ুনঢাবির ফার্সি বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুমিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। রবিবার সকালে বিভাগের সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহাউদ্দীনের কাছ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম …
বিস্তারিত পড়ুনধানমন্ডি আইডিয়াল কলেজ: অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত চলার আদেশ
ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মো. জসিম উদ্দীনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম …
বিস্তারিত পড়ুন১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৫৪ কোটি টাকা লোপাট!
ঢাকাঃ দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়মই যেন নিয়ম। মার্কেটিংয়ে বিবিএ করা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক পদে। আবার বিএ (পাস) পাস করা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে। নিয়োগের ক্ষেত্রে যেমন নিয়ম মানা হয়নি, তেমনি তৈল ভাতা, বিদ্যুৎ সিলিং ভাতা, হাউস টিউটর ভাতা, খণ্ডকালীন …
বিস্তারিত পড়ুন১৫ শিক্ষকের নিয়োগ বাতিল চেয়ে আদালতে মামলা
পটুয়াখালীঃ জেলার রাঙ্গাবালীতে সরকারি রাঙ্গাবালী কলেজের অধ্যক্ষের স্বাক্ষর জাল করে অস্থায়ীভাবে নিয়োগ পান ১৫ জন শিক্ষক কর্মচারী। এ ঘটনায় অধ্যক্ষ সশরীরে উপস্থিত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছেন। অভিযোগের সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ মে ও ২০ জুলাইয়ের যেকোনো সময়ে খালগোড়ায় অভিযুক্ত কামরুজ্জামানের ভাড়া বাসায় আসামিরা একত্রিত …
বিস্তারিত পড়ুনচট্টগ্রামের জেলা প্রশাসকের পিএইচডি ডিগ্রি অর্জন
চট্টগ্রামঃ চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির আর্ন্ডট কর্ডেন ডিপার্টমেন্ট অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে তিনি এই ডিগ্রি অর্জন করলেন। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্টক পিয়ারসালের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুনবেতনের টাকা ফেরত দিলেও কর্মস্থলে ফেরেননি কুবির ৭ শিক্ষক
কুমিল্লাঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে যথাসময়ে কর্মস্থলে ফেরেননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষক। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা হক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুমি আক্তার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবুল …
বিস্তারিত পড়ুনবিশ্ববিদ্যালয়ের র্যাংকিং বিপর্যয়
ঢাকাঃ এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াক কোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪-এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এবারের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০তম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া তালিকার শীর্ষ ২০০ …
বিস্তারিত পড়ুনবাকৃবিতে নিয়োগ দুর্নীতি: দপ্তরবিহীন পদে ২ জন
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগ ও শাখায় প্রথম শ্রেনীর কর্মকর্তা নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ নিয়োগ ব্যবস্থায় ১১ বছরে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বিহীন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে উপ-উপাচার্যের একান্ত সচিব ও সেকশন অফিসার। এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে। …
বিস্তারিত পড়ুনঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল